কাহারোল থানার পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত সাত আসামিকে গ্রেফতার করেছে। কাহারোল থানার এসআই এরশাদ, এসআই মহিদুল, এসআই প্রদীপ, এসআই মিজানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সাত আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো সিরাজ উদ্দিন, মো. রফিকুল ইসলাম, মো. কালু মিয়া, মো. লালু মিয়া, মো. শাহীন, নিত্যানন্দ রায় ও উজ্জল চন্দ্র রায়।