গফরগাঁওয়ে ছিনতাইয়ে বাঁধা হামলায় অটো চালক আহত, ভাংচুর

ময়মনসিংহের গফরগাঁওয়ে ছিনতাইয়ে বাঁধা দেওয়ায় দুবূর্ত্তদের হামলায় আহত হয়েছেন মনির (৪০) নামে এক অটো রিক্সা চালক । অটো রিক্সাটিও ভাঙচুর করেছে দুর্বৃত্তদের দল। ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার সন্ধ্যায় গফরগাঁও-হোসেনপুর সড়কের দুগাছিয়া গ্রাম এলাকায়।

অটোরিক্সা চালক মনির জানান, তিনি চরআলগী ইউনিয়নের বরইতলা বাজার থেকে ৪ জন যাত্রী নিয়ে দুগাছিয়া গ্রামে যান। যাত্রীরা রাস্তার পাশেই তাদের আত্মীয়ের বাড়িতে গেলে তিনি অটোরিক্সাটি নিয়ে গফরগাঁও-হোসেনপুর সড়কের দুগাছিয়া মসজিদের কাছে অপেক্ষারত ছিলেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ২০/২৫ বছর বয়সের ৪/৫ জন যুবক দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে তার কাছ থেকে অটোরিক্সাটি ছিনতাই করে নিতে চায়। এ সময় বাধা দিলে দুর্বৃত্তরা তাকে ছুরা দিয়ে হাতে আঘাত করে । এ সময় তারা অটোরিক্সাটিও ভাঙচুর করে। তার চিত্কারে এলাকাবাসী এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায় ।