ত্রিশালে জন্মগত প্রতিবন্ধী মাইনউদ্দিন ১০ দিন যাবত্ নিখোঁজ। প্রতিদিনের মতো গত ১২ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে বাড়ি থেকে দরিরামপুর বাজারের উদ্দেশ্যে বের হয় মাইনউদ্দিন। পরে সাড়ে ৭টার দিকে ত্রিশাল বাসস্ট্যান্ড হতে ঢাকার বাসে উঠলে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত কোনো সন্ধান পায়নি। মাইনউদ্দিন ত্রিশাল পৌরসভার বাসিন্দা হাসমত আলীর ছেলে। সে জন্মগতভাবেই মানসিক ও বাক প্রতিবন্ধী। নিখোঁজের দিন তার গায়ে কালো রঙের গেঞ্জি ও লুঙ্গি পরিহিত ছিল।
যদি কোনো হূদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন তাহলে যোগাযোগের অনুরোধ করা হলো।