সাতক্ষীরায় ট্রলি উল্টে শ্রমিক নিহত

সাতক্ষীরার কাদাকাটিতে ইঞ্জিনচালিত ট্রলি উল্টে এক ধানকাটা শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার দুপুরে আশাশুনি উপজেলার কাদাকাটিতে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম হাফিজুল ইসলাম (৩০)। সে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কাজীরবাসা গ্রামের সবেদ আলীর ছেলে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের অভিযোগ পেলে মামলা নেওয়া হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।