চিলমারীতে স্বামী-স্ত্রী উপজেলা চেয়ারম্যান প্রার্থী

১০ মার্চ অনুষ্ঠিতব্য প্রথম ধাপে চিলমারী উপজেলা পরিষদ নির্বাচনে বুধবার প্রতীক বিতরণ করা হয়।

উপজেলা চেয়ারম্যান পদে সরকার দলীয় আওয়ামী লীগ সমর্থিত চারবারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রম নৌকা, জাতীয় পার্টির সমর্থিত জোবাইদুল ইসলাম বাদল লাঙ্গল ও তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী জেলিনা পারভীন আনারস প্রতীক পেয়েছেন। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস সরকার মাইক, আওয়ামী লীগের সহ-সভাপতি লুত্ফর রহমান নলকূপ, যুবলীগের সাবেক সভাপতি নুরুজ্জামান আজাদ চশমা, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম জেলী ফুটবল, আছমা বেগম হাঁস ও আঞ্জুমান আরা পেয়েছেন কলস প্রতীক।