ছেলে সন্তানের বাবা হলেন যুবরাজ

বাবা হয়েছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি যুবরাজ সিং। তার স্ত্রী হ্যাজেল কিচের কোল আলোকিত করে জন্ম নিয়েছে ফুটফুটে এক ছেলে সন্তান। মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে পৃথক টুইটে তথ্যটি জানিয়েছেন এই তারকা দম্পতি।

পোস্টে পরিবার, বন্ধু এবং সমর্থকদের উদ্দেশ্য করে যুবরাজ সিং বলেন, ‘আমরা এই খবর জানাতে পেরে আনন্দিত যে, আজ ঈশ্বর আমাদের একটি শিশু পুত্র সন্তান দিয়ে আশীর্বাদ করেছেন। আমরা এই আশীর্বাদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই।’

ভারতের হয়ে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন যুবরাজ সিং। তিনি ২০১১ সালের বিশ্বকাপ সেরা খেলোয়াড়ও হয়েছিলেন সাবেক এই অলরাউন্ডার।