উল্লাপাড়ায় জামায়াত নেতা গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন জামায়াতের আমির ২০ মামলার আসামি জহুরুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। 

 

রবিবার রাতে উপজেলার চড়ুইমারি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জহুরুল কয়ড়া চরপাড়া গ্রামের বাসিন্দা।

 

উল্লাপাড়া মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম মোস্তফা জানান, গত ১ অক্টোবর পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ জামায়াত নেতা ছিনতাই মামলার অন্যতম আসামি জহুরুল ইসলাম। এছাড়া তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। 

 

 

ইত্তেফাক/ইউবি