চট্টগ্রামের মেয়ে সানজিদা। ছোটবেলা থেকেই উড়োজাহাজের প্রতি প্রবল আগ্রহ ছিল। বড় হয়েও যেন উড়োজাহাজ নিয়ে কাজ করতে পারেন এমনই স্বপ্ন ছিল তার। এজন্যই তিনি কলেজ অব এভিয়েশন টেকনোলজিতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ভর্তি হন। এখান থেকে সফলভাবে অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং পাস করেন। তিনি এখন পৃথিবীর বিখ্যাত জার্মান এয়ারলাইন্স লুফথানসার এমআরও কোম্পানি লুফথানসা টেকনিকে মালটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার পদে কাজ করছেন।
সানজিদা তার এই কৃতিত্বের পেছনে কলেজ অব এভিয়েশন টেকনোলজির ভূমিকা নিয়ে বলেন, কলেজটির শিক্ষার পরিবেশ খুবই সুন্দর। আমি এখানে বিভিন্ন এয়ারক্রাফট সম্পর্কে প্রচুর অভিজ্ঞতা অর্জন করেছি, যা কর্মজীবনে আমাকে দারুণভাবে সাহায্য করেছে।
বিএসসি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত চার বছরের অনার্স কোর্স যেখানে আট সেমিস্টার পড়াশোনা করে আপনি এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, এভিওনিক্স ইঞ্জিনিয়ারিং, এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং, এয়ারলাইন্স ইঞ্জিনিয়ারিং, এয়ারপোর্ট ইঞ্জিনিয়ারিং, এয়ারপোর্ট ডিজাইন এন্ড প্ল্যানিং, স্যাটেলাইট, স্পেস ইঞ্জিনিয়ারিং, রোকেট্রি, রাডার সিস্টেমস, রিমোট কন্ট্রোল সেন্সিং সিস্টেমস, হিউমান মেকানিক্স, এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমস, এয়ারক্রাফট মেইনটেনেন্স ম্যানেজমেন্ট, এয়ারক্রাফট ডিজাইন, রেডিও ইলেকট্রিকাল সিস্টেমস, থার্মাল ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, রাডার ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংসহ স্যাটেলাইট অ্যান্ড টেলিকম্যুনিকেশন ইঞ্জিনিয়ারিং এর বিসিএস, সরকারি ও বেসরকারি সেক্টরে কাজ করতে পারবেন।
এখানে আপানি বিএসসি ইলেকট্রিকাল, ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এর ৬০ ক্রেডিট অধ্যয়ণ করবেন যা আপনাকে ইলেকট্রিকাল, ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর বিসিএস, সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং সেক্টরে চাকরি পেতে সুযোগ দেবে। তাছাড়া মধ্যপ্রাচ্য এয়ারলাইন্স এমিরেটস, কাতার, গালফ, কুয়েত, ওমান, সাউদিয়াসহ অন্য যে এয়ারলাইন্সগুলো বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করে সেগুলোতে কাজ করার সুযোগ রয়েছে।
যোগ্যতা: বিজ্ঞান বিভাগ থেকে এ বছর অথবা পূর্ববর্তী বছর এইচএসসি পাস করা শিক্ষার্থীরা বিএসসি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং অনার্স কোর্সে আবেদন করতে পারবেন।
ভর্তিচ্ছুক শিক্ষার্থীকে উত্তরার কলেজ অব এভিয়েশন টেকনোলজিতে সরাসরি গিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিস্তারিত জানতে ০১৯২৬৯৬৩৬৫৩ নম্বরে যোগাযোগ করতে পারেন।