রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আফম ইয়াহিয়া খান

মুক্তিযোদ্ধা ও সমবায় বিভাগের অবসরপ্রাপ্ত উপনিবন্ধক ও আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আ,ফ,ম ইয়াহিয়া খানকে (খাজা) (৬২) উপজেলার বড়গ্রাম ইউনিয়নের মোগলটুলা উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে। এরপর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী একেএম খালিদ বাবু গভীর শোক প্রকাশ করেছেন। ইয়াহিয়া খান স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

প্রসঙ্গত, তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘ একমাস চিকিত্সাধীন থেকে গত বৃহস্পতিবার ঢাকার বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)।

অধ্যক্ষ আবুল মনসুর আহমেদ

টাঙ্গাইলের ঘাটাইল সরকারি জি.বি.জি কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আবুল মনসুর আহমেদ (৮০) গতকাল শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী এক ছেলে দুই মেয়ে রেখে গেছেন। বাদ আছর তার প্রতিষ্ঠিত সরকারি জি.বি.জি কলেজ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় ঘাটাইল উপজেলা সদরের দক্ষিণপাড়া গোরস্থানে তাকে দাফন করা হয়।