আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা আজ

আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভা আজ শনিবার বিকাল সাড়ে ৪টায় গণভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। জানা গেছে, বৈঠকে আসন্ন তৃতীয় ও চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দলের একক চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হবে।