সিউল শান্তি পুরস্কার গ্রহণ মোদীর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিউল শান্তি পুরস্কার গ্রহণ করেছেন। গতকাল শুক্রবার দক্ষিণ কোরিয়া সরকার তাকে এই পুরস্কার প্রদান করে। ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সার্ধশত জন্মবার্ষিকীতে এই পুরস্কার দেওয়ার কথা জানিয়েছিল দক্ষিণ কোরিয়া। আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং মানব উন্নয়নে ভূমিকা রাখায় প্রধানমন্ত্রী মোদীকে শান্তি পুরস্কার দেওয়া হয়। পুরস্কার দেওয়ার পর প্রধানমন্ত্রী মোদী বলেন, এই পুরস্কার কেবল আমার নয়, ভারতের সব জনগনের। পুরস্কার ভারতের সফলতাকে তুলে ধরেছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদী। বৃহস্পতিবার সিউলে পৌছান প্রধানমন্ত্রী মোদী। -এনডিটিভি