স্মার্টফোন আমাদের সর্বক্ষণের সঙ্গী। দিনের বেশির ভাগ সময়ই এখন কাটছে ফোনের স্ক্রিনে দিকে চেয়ে থেকে। কোনো একটি অ্যাপে ঢুকলেন কিংবা কোথাও ব্রাউজ করার পর নানান এড আসতে থাকে। ক্লিক করলেন তো বিপদ ঘরে নিয়ে এলেন। এসব এড কিংবা লিংকে থাকে ভাইরাস এবং ম্যালওয়্যার।
ম্যালওয়্যার দিয়ে বিভিন্ন দেশের স্মার্টফোন ব্যবহারকারীদের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ এসেছে। মোবাইল সিকিউরিটি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সিকিউর-ডি এবং বাজফিড নিউজের অনুসন্ধানে চীনা ব্র্যান্ডের টেকনো স্মার্টফোন ব্যবহারকারীদের কাছ অর্থ হাতিয়ে নেয়া হচ্ছে এমন প্রমাণ পাওয়ার কথা বলা হচ্ছে।
সিকিউর -ডি বলছে, ২০১৯ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত তারা ৮ লাখ ৪৪ হাজার এমন অবৈধ লেনদেন আটকিয়ে দেয়। যার জন্য টেকনোর প্রি-ইনস্টল করা ম্যালওয়্যারগুলো জড়িত ছিল।
টেকনো এমন ম্যালওয়্যার দিয়ে দরিদ্র দেশগুলোর ব্যবহারকারীদের অর্থ হাতিয়ে নিচ্ছে কিনা এমন প্রশ্ন করলে ট্র্যানশানের এক মুখপাত্র বাজফিড নিউজকে বলেছেন, তারাও দুটি ম্যালওয়্যারের অস্তিত্ব টেকনো ডাব্লিউ২ হ্যান্ডসেটে পেয়েছে।
সবসময় স্মার্টফোনটিকে আপডেট করুন। এক্ষেত্রে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের সদস্যরা গুগল সিকিউরিটি আপডেটের উপরে ভরসা রাখতে পারেন। চলুন কীভাবে এই ক্ষতিকারক ভাইরাস দূর করবেন তা জেনে নিন। এছাড়াও এর মাধ্যমে জানতে পারবেন স্মার্টফোনে কোনো ক্ষতিকারক ভাইরাস আছে কি না
> গুগল প্লে-স্টোর থেকে Kaspersky Security & VPN অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন।
> এবার অ্যাপ্লিকেশনটি ওপেন করে এর নীতিমালা ও শর্তাবলি পড়ুন। ‘Agree’ সিলেক্ট করে এগিয়ে যান।
> অ্যাপের কার্যকারিতার জন্য প্রয়োজনীয় অনুমতি (App Permissions) প্রদান করুন।
> পরবর্তী স্ক্রিনে আপনি সাবস্ক্রাইব (Subscribe) করার বিকল্প খুঁজে পাবেন। এক্ষেত্রে বামদিকের ক্রস আইকন সিলেক্ট করে সাবস্ক্রিপশন এড়িয়ে যাওয়া সম্ভব।
> এবার স্ক্রিনে রেডি টু স্ক্যান (ready to scan) মেসেজ ভেসে উঠলে স্ক্যান বাটনে ক্লিক করুন।
> স্ক্যান সম্পূর্ণ হলে রিপোর্টে স্মার্টফোনে ভাইরাস ও ম্যালওয়্যারের উপস্থিতি বা অনুপস্থিতি সংক্রান্ত প্রতিটি তথ্য উঠে আসবে। ডিভাইস ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে থাকলে পরবর্তী নির্দেশাবলী অনুসরণ করে ভাইরাস মুছে ফেলা যাবে।
> ডিভাইসে ভাইরাস থাকলে অধিকাংশত ক্ষেত্রে অ্যাপ তা ‘uninstall’ করার পরামর্শ দেবে। সেই পরিস্থিতিতে স্মার্টফোন থেকে ভাইরাস বিদায়ের জন্য শুধু ‘ok’ বাটনে ক্লিক করতে হবে। এছাড়া রিপোর্টে উঠে আসা অন্যান্য ক্ষতিকারক ইস্যু সমাধানের জন্য অ্যাপের নির্দেশ অনুসরণ করুন।
> সবশেষে ডিভাইস রিবুট (Reboot) করে পুনরায় ব্যবহার চালু করতে হবে।