তিন মিনিট দেরি ক্ষমা চাইলেন জাপানের মন্ত্রী

তিন মিনিট দেরি করায় প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন জাপানের অলিম্পিক মন্ত্রী ইয়োশিতাকা শাকুরাদা। বৃহস্পতিবার পার্লামেন্টারি কমিটির বৈঠকে তিন মিনিট দেরি করেন ইয়োশিতাকা শাকুরাদা। পরে পার্লামেন্টের বাজেট কমিটির বৈঠক ৫ ঘন্টা বয়কট করে বিক্ষোভ করেন বিরোধীরা। তারা বলেন, এর মাধ্যমে প্রমাণিত হয় যে ইয়োশিতাকা শাকুরাদা অফিসের প্রতি দায়িত্বশীল নন। এর আগেও বিভিন্ন মন্তব্যের কারণে সমালোচিত হয়েছিলেন ইয়োশিতাকা শাকুরাদা। -বিবিসি