ভেনিজুয়েলা সীমান্তে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই বেসামরিক নাগরিক নিহত এবং কয়েকজন আহত হয়েছে। দেশটির ব্রাজিল সীমান্তে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মানবিক সহায়তা যাতে আসতে না পারে সেজন্য ব্রাজিল সীমান্ত বন্ধ করার ঘোষণা দেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তবে স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদো ত্রাণ আনার অঙ্গীকার করেছেন। সেনাবাহিনী সীমান্ত বন্ধ করতে গেলে নাগরিকরা বাধা দেন। এই সময় সেনাবাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে বলে স্থানীয়রা জানিয়েছেন। -বিবিসি