ফারুকী হত্যা: আরো একজন গ্রেপ্তার

টিভি উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কুমিল্লা থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ইউসুফ। ইউসুফের কাছে আরো একজনের বিষয়ে তথ্য পাওয়া গেছে জানিয়ে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, তাকে গ্রেপ্তারে রাতে অভিযান চালানো হবে।

এর আগে শনিবার সকালে মাহমুদা খাতুন (৪৩) ও শরিফুল ইসলাম (৩৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের গোয়েন্দা কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ চলছে।
ফারুকীর খুনিদের গ্রেপ্তার দাবিতে রোববার সারাদেশে আধাবেলা হরতাল ডেকেছে ইসলামী ছাত্র সেনা।