বাংলাদেশ-মিয়ানমারের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ রবিবার শুরু হয়েছে। সকাল ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে এ বৈঠক শুরু হয়। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং মিয়ানমারের পক্ষে আছেন দেশটির উপ-পররাষ্টমন্ত্রী থানচি।
সূত্রে জানা গেছে, রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হবে। এছাড়া বৈঠকে শান্তিপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনা, ইয়াবা চোরাচালান বন্ধসহ অমীমাংসীত বিষয় গুরুত্ব পাবে। এটি বাংলাদেশ-মিয়ানমারের সচিব পর্যায়ের অষ্টম বৈঠক।