টেলিভিশন উপস্থাপক ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা শাইখ নুরুল ইসলাম ফারুকীর খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে আজ রবিবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত সারাদেশে অর্ধদিবস হরতাল কর্মসূচি পালন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। শান্তিপূর্ণ ভাবে হরতাল চলছে। হরতাল শুরুর পর এ পর্যন্ত দেশের কোথাও তেমন কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে সকালে ইসলামী ছাত্রসেনাকর্মীরা রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল বের করে। তবে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
হরতালের শুরুতে রাজধানীতে ব্যক্তিগত গাড়ি চলাচল কম থাকলেও গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। লঞ্চ ও ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। তবে হরতালের কারণে রাজধানী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারের ভাড়া বাসায় মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।