সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করছে: এমপি মোক্তাদির

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী বলেছেন, বর্তমান সরকার মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করছে। সাংবাদিকদের ওয়েজবোর্ড উন্নীতসহ নানা ভাবে সহযোগিতা করছে। মত প্রকাশের স্বাধীনতাকে আরো অবাধ ও নিরপেক্ষ করতে সরকার বদ্ধপরিকর।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন: বগুড়ায় মৃত ও দুস্থ পরিবহন শ্রমিক পরিবারকে এককালীন অনুদান প্রদান

অনুষ্ঠানটির আয়োজক রিপোর্টাস এসোসিয়েশন অব ইলেক্ট্রনিক মিডিয়ার সভাপতি এম ওয়াই আলাউদ্দিন ইউনুসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ সেলিম।

ইত্তেফাক/অনি