রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত কর্ডিয়াল ডিজাইন লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে কারখানার বহুতল ভবনে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপরাশেনস) মো. মাহাবুব জানান, আগুনে কেবল কারখানার গুদামের ক্ষতি হয়েছে। তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন শ্রমিক সামান্য আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।