পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক জানিয়েছেন, আগামী দুই মাসের মধ্যে তালিকাভুক্ত দুই হাজার ৪১৫ জন রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করবে মিয়ানমার সরকার।
আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমার-বাংলাদেশ সচিব পর্যায়ের বৈঠক শুরুর পর দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।