গোলাম আজম সিসিইউতে

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে ৯০ বছরের সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।
কারাসূত্র জানায়,  সকাল সাড়ে আটটার দিকে গোলাম  আযমের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ অবস্থায় দুইজন চিকিত্সক তাকে পরীক্ষা করেন। পরে সকাল ১০টার দিকে তাকে নেয়া হয় সিসিউতে।
তবে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মজিদ জানিয়েছেন, সকালে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে নেয়া হয় সিসিউতে। সেখানের নেয়ার কিছুক্ষণ পর তার অবন্থার অনেকটা উন্নতি হয়।
গত বছরের ১৫ জুলাই গোলাপম আযমকে ৫টি অভিযোগে ট্রাইব্যুনাল-১ ৯০ বছরের কারাদন্ড অথবা মৃত্যু না হওয়া পর্যন্ত জেলে থানার রায় প্রদান করে। বায়ে বলা হয়, গোলাম আযমের বিরুদ্ধে ৬১টি অভিযোগেই সন্দেহাতীতভাবে প্রমানিত হয়েছে। তার সর্বোচ্চ সাজা হওয়া উচিত। কিন্তু বয়স বিবেচনায় তাকে অমৃত্যু সাজা দেয়া হলো।