মগবাজারে ৩ খুন: আরো এক আসামি গ্রেফতার

রাজধানীর মগবাজারে তিন খুনের ঘটনায় আরিফ হাওলাদার (২৮) নামে এজাহারভুক্ত আরো এক আসামি গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আজ বুধবার ডেমরা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
গত ২৮ আগস্ট রাতে মগবাজারের সোনালীবাগে রেলওয়ের সোয়া কাঠা জমি দখলকে কেন্দ্র করে কাইলা বাবুর নেতৃত্বে ১০/১২ জনের একটি দল গুলি করে রানু বেগম বৃষ্টি, বিল্লাল ও মুন্নাকে খুন করে। এ ঘটনায় নিহত বৃষ্টির ভাই কালা চান বাদী হয়ে ১৫ জনকে আসামি করে রমনা থানায় একটি মামলা করেন। ওই মামলায় ডিবি পুলিশ এজাহারভুক্ত আসামি শামীম, সোহেল ও জনিকে গ্রেফতার করে। দুপুরে গ্রেফতারকৃত আরিফ এজাহারের ১২ নম্বর আসামি।