সীতাকুণ্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে শিবিরের এক কর্মী আওয়ামী লীগ নেতার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে পালিয়ে গেছেন। আহত সৈয়দ মো. ইউসুফ ৭নং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ।
জানা গেছে, আজ বুধবার সকাল ১০টায় দক্ষিণ সোনাইছড়ি গ্রামের শিবির কর্মী সামশুল আলম বার আউলিয়া মাজারের খাদেম বাড়ীর ইউসুফ আলীকে লক্ষ্য করে আওয়ামী লীগ সংগঠন নিয়ে অশ্লীল কটুক্তি করছিলেন। এতে ইউসুফ আলী প্রতিবাদ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শিবির কর্মী সামশুল আওয়ামী লীগ নেতা ইউসুফের ওপর ঝাঁপিয়ে পড়ে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকে। এ সময় আশেপাশের লোকজন উদ্ধারে এগিয়ে আসলে সামশুল আলম পালিয়ে যায়। ইউসুফকে গুরুতর অবস্থায় তারা সীতাকুণ্ড হাসপাতালে ভর্তি করায়। এ ব্যাপারে ইউসুফ থানায় অভিযোগ দায়ের করেন।