চট্টগ্রামের একটি ভাংচুরের মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আজ বুধবার চট্টগ্রামের জেলা ও দায়রা জজ একে এম নাসির উদ্দিন মাহমুদের আদালতে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। আগামী ১০ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করে আদালত।
২০১০ সালের ৭ নভেম্বর চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সীতাকু-ের বাঁশবাড়িয়া ও ছলিমপুরে রাস্ত অবরোধ করে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে সাকা চৌধুরীর অনুসারী বিএনপিকর্মীরা। ঘটনার পরদিন পুলিশ বিশেষ মতা আইনে এই মামলা করে।