সৌদি দূতাবাস ঘেরাওয়ের হুমকি আহলে সুন্নাতের

আহলে সুন্নাত ওয়া  জামাতের সমন্বয় কমিটির সদস্যসচিব মোছাহের উদ্দিন বখতিয়ার বলেছেন, রাসুলের (সা.) রওযা মোবারক সরিয়ে নেয়া হবে এমন খবর সম্পর্কে ব্যাখ্যা দেয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় বেধে দিয়েছে সংগঠনটি। এর মধ্যে সৌদি কর্তৃপক্ষের কোনো বিবৃতি দিলে রবিবার ঢাকায় সৌদি দূতাবাস ঘেরাও করা হবে। আজ বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন।  
যুক্তরাজ্যের দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট ও ডেইলি মেইল মঙ্গলবার এক প্রতিবেদনে জানায়, মদিনায় মহানবির (সা.) সমাধিক্ষেত্র ভেঙে তার দেহাবশেষ সরিয়ে নেয়ার একটি প্রস্তাব ‘মসজিদে নববি’ পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে। এর পর আজ আহলে সুন্নাত এমন কর্মসূিচ ঘোষণা করল।