জাবির ভর্তি পরীক্ষা ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর

 
 
 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর (শুক্রবার ব্যতিত) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার প্রতি আসনে লড়বেন ৯৮জন শিক্ষার্থী। আজ বুধবার কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভা শেষে এই তথ্য জানানো হয়।
ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি দৈনিক সংবাদপত্র ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu) পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী জানান, মোট আসনের ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি বিধায় আসন সংখ্যা কমবেশি হতে পারে।
উল্লেখ্য, এর আগে জাবি’র ভর্তি পরীক্ষা ১৩ থেকে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ভর্তি পরীক্ষায় আবেদনের শেষ সময় ছিল ২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এ বছর মোট ২ হাজার আসেনর বিপরীতে ১ লক্ষ ৯৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন।