নয়া দিল্লির প্রতিশ্রুতি অনুযায়ী সীমান্তে হত্যাকাণ্ড দ্রুততম সময়ের মধ্যে শূন্যের কোটায় নামিয়ে আনতে ভারতকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে দেশটির স্বরাষ্ট্র সচিব অনীল গোস্বামী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে গেলে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর প্রেসসচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
স্বরাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে অংশ নিতে অনীল গোস্বামী ঢাকায় এসেছেন।