মুক্তাগাছায় ৪৩ কেজি ওজনের পাঙ্গাস

 
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার শহরতলীর ভাবকীর মোড় বাজারে বুধবার ৪৩ কেজি ওজনের একটি পাঙ্গাস মাচ তোলা হয়। রাত ১২টার দিকে মাছটি বিক্রি হয় ২৫ হাজার টাকায়।
মাছটির বিক্রেতা গোলাপ মিয়া (৪২) জানান, বিকালে জেলার তারাকান্দা উপজেলা থেকে ২৩ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে আনেন। মাছটি  পুকুরে চাষ করা।
গোলাপ জানান, রাত সাড়ে ১০টায় মাছটির দাম উঠে ২৬ হাজার ৫০০ টাকায়। এই দামে মাছটি বিক্রি করলে খুব বেশি লাভ হবে না তাই তিনি মাছটি বিক্রি করেননি। তবে সময় গড়ার সাথে বাজারে দেখা দেয় ক্রেতা সংকট। অবশেষে রাত ১২ টার দিকে ২৫ হাজার টাকায় মাছটি বিক্রি হয়। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এক বাসিন্দা প্রাইভেটকারযোগে বাড়িতে যাওয়ার পথে তিনি মাছটি কিনে নেন।