ফখরুলসহ ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

 
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০ দলীয় জোটের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার আদালতের বিচারক আতাউল হক আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই দিন ধার্য করেন।
মামলার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে কার একটি আবেদন নিষ্পত্তির অপোয় আছে। তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সময় আবেদন জানান আসামিপরে আইনজীবীরা।
২০১২ সালের ২৯ এপ্রিল হরতাল চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর ঘটনায় বিএনপি-জামায়াত জোটের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।