স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বাংলাদেশে কার্যক্রম চালানোর বিষয়ে আল-কায়েদার ঘোষণায় সরকার বিচলিত নয়। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, আল-কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরি ভারতীয় শাখা গঠনের ঘোষণা দিয়ে বলেন, বাংলাদেশেও তাদের কার্যক্রম চালানো হবে-এমন খবর শুনিছি। তবে এতে সরকার বিচলিত নয়। দেশে জঙ্গিবাদের উত্থান ঠেকাতে সরকার তৎপর রয়েছে।