কুড়িগ্রামে বাল্য বিয়ে দেয়া ও সহায়তার অভিযোগে শহরের বিবাহ রেজিষ্টার হাফেজ মো. ইউনুছ আলীকে পাঁচ দিন ও শহরের হাটিরপাড়ের হোসেন আলী নামের এক ব্যক্তিকে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সংশ্লিষ্ট সুত্র জানায়, হাটিরপাড় এলাকার হোসেন আলীর ১৪ বছরের কিশোরী কন্যার সঙ্গে উলিপুর উপজেলার বেগমগঞ্জের খুদিরকুঠি গ্রামের আজগার আলীর ছেলে ইয়াকুব আলীর বিয়ে হয় আগস্ট মাসে। অভিযোগ পাবার পর কুড়িগ্রামের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওয়ারেস আনছারী বুধবার রাতে অভিযান চালিয়ে বাল্য বিয়ে নিরোধ আইনে বিয়ের কাজী ও কনের পিতাকে আটক করে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ঐ সাজা দেন।
এছাড়া বিবাহ রেজিষ্টারের বালাম বই জব্দ করা হয়।