আগামীকাল শুক্রবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সূর্যাস্ত ৬ টা ১৩ মিনিটে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো দিনাজপুর ও সৈয়দপুরে ৩৫ ডিগ্রী ও সর্বনিন্ম সিলেটে ২৪ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিন্ম তাপমাত্রা ছিলো যথাক্রমে ৩৩ দশমিক ৮ ডিগ্রী ও ২৭ ডিগ্রী সেলসিয়াস।
ইঅ/চৌফে/শ১৬০