লক্ষ্মীপুরের রায়পুরে দুই মাদক ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত। বৃহস্পতিবার ১৮ পিছ ইয়াবাসহ গ্রেফতারের পর ওই দুই মাদক ব্যবসায়ীকে আজ শুক্রবার সকালে এ দণ্ড দেন উপজেলা সহকারী (ভূমি) শেখ শরিফুল ইসলাম।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় পৌর শহরের সরর্দার বাড়ির সড়ক থেকে মাদক সম্রাট ইয়াবা হারুর (২৫) ও তার সহযোগী হুমায়ুন কবিরকে (২০) গ্রেফতার করা হয়। আজ সকালে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে আদালত এ রায় দেয়। হারুন হত্যা, চাঁদাবাজি, মাদকসহ একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানার আসামি। দণ্ডপ্রাপ্ত ইয়াবা হারুরকে ১ বছর ৬ মাস ও হুমায়ুন কবিরকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।