ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে দেড় কেজি সোনাসহ একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আটক ব্যক্তি হলেন মহিবুল খান(৩৯)। তার পিতার নাম নুরুল হক খান। তিনি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বাসিন্দা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের ডিজি মইনুল খান বলেন, আজ দুপুর ১২টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে মহিবুল আসেন। এ সময় বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হতে গিয়ে গোয়েন্দাদের তল্লাসির সম্মুখিন হন। পরে তার কাছ থেকে ৭৫ লাখ টাকা মূল্যের সোনা উদ্ধার করা হয়।
তার ব্যাগে থাকা নয়টি সোনার বার, ১২টি সোনার চেইন ও ১২টি আংটি পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।