খিলগাঁও থানার ওসি প্রত্যাহার

রাজধানীর গোড়ানে ছিনতাইকারীর গুলিতে ছেলে নিহত ও বাবা আহত হওয়ার ঘটনায় কর্তব্য অবহেলার অভিযোগে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখকে প্রত্যাহার করা হয়েছে।
আজ শুক্রবার সকালে তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয় বলে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আশরাফুজ্জামান জানান।
বৃহস্পতিবার রাতে গোড়ান ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন ইসরাইল হোসেন ও তার ছেলে শরীফ হোসেন সায়মন।
এ সময় গুলিতে তারা দুইজনই আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসকরা শরীফকে (২৮) মৃত ঘোষণা করেন।