চট্টগ্রামের লোহাগাড়ায় খালে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চরম্বা ইউনিয়নের নয়া বাজার সংলগ্ন জাংছড়ি খালে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে গেছে অপর এক শিশু। মৃত শিশুরা হলো— চরম্বা ইউনিয়নের জান মোহাম্মদ সিকদার পাড়ার মোহাম্মদ জসিম উদ্দিনের পুত্র মোহাম্মদ সাব্বিও (৯), মোহাম্মদ নুরুল আলমের পুত্র মোহাম্মদ নাইম (৮) ও মোহাম্মদ আলীর পুত্র মোহাম্মদ ইরফান (৯)।
জানা গেছে, জাংছড়ি খাল শুকিয়ে বিভিন্ন স্থানে বালির চরের সৃষ্টি হয়েছে। খালে মাঝে মধ্যে রয়েছে ছোট, মাঝারি ও বৃহদাকারে পানিভর্তি জলাশয়। অনুরূপ একটি বৃহদাকারের জলাশয় রয়েছে নয়া বাজার সংলগ্ন জামেউল উলুম মাদ্রাসার পূর্ব পার্শ্বে জাংছড়ি ব্রিজের কাছে। ওই জলাশয় দীর্ঘদিন যাবত্ মেশিন দিয়ে বালি উত্তোলন করে আসছে একটি মহল। ওই জলাশয়ে বিভিন্ন সময়ে এলাকার শিশুরা দৌঁড়-ঝাপ, সাঁতার এবং জলখেলা খেলে। নিত্যদিনের ন্যয় ঐ শিশুরা জলখেলা খেলা করছিল। এক পর্যায়ে ৩ শিশু চিত্কার করতে করতে পানির নিচে তলিয়ে যায়। বেঁচে যাওয়া সোহেল বাঁচার জন্য চিকিত্কার করতে থাকলে এলাকার লোকজন গিয়ে তাকে জীবিত উদ্ধার করে। এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত শিশুদের মাতা-পিতা, ভাই-বোন ও স্বজনদের আহাজারিতে এক হূদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়েছে।
প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।