জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে খালেদা জিয়ার বৈঠক কাল

ঢাকা সফররত জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে আগামীকাল শনিবার বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যা সাড়ে ৬টায় হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, দুই দিনের সফরে আগামীকাল দুপুরে ঢাকা আসবেন জাপানের প্রধানমন্ত্রী। সফরের প্রথম দিনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। এ ছাড়া, রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন তিনি।
 
ইঅ/চৌফে/শ৭৭