পণ্ডিত রামকানাই দাশ আর নেই

একুশে পদক পাওয়া শাস্ত্রীয় সংগীতের বিশিষ্ট গুরু পণ্ডিত রামকানাই দাশ মারা গেছেন। শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটে রাজধানীর মেট্রোপলিটন হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ২৭ আগস্ট মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। পরে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
রামকানাই দাশের ছেলে পিনু দাশ সাংবাদিকদের তাঁর বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
পণ্ডিত রামকানাই দাশ পুরাতনী বাংলা গান নিয়ে অনেক দিন যাবৎ কাজ করছেন। পুরাতনী বাংলা গানকে নাগরিক শ্রোতাদের কাছে জনপ্রিয় করতে ভূমিকা রাখেন তিনি। দেশে ও দেশের বাইরে তাঁর অসংখ্য ছাত্রছাত্রী রয়েছে।