রাজশাহীর বাঘায় নিপা খাতুন (১৭) নামে এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার রাত ৯ টার দিকে নিজ ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নিপা উপজেলার উত্তর মিলিক বাঘা গ্রামের আবুল কালামের মেয়ে ও বাঘা ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
নিপার মা লিপি বেগমসহ স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, প্রতিবেশী মিলিকবাঘা গ্রামের কলেজছাত্র সুমনের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। অনেকেই ধারণা করছেন, তাদের দু’জনের মধ্যে অনৈতিক কোন ঘটনাকে কেন্দ্র করে নিপা লজ্জায় আত্মহত্যা করেছে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) মহাসিন আলী জানান, প্রেমের বিষয়টি একাধিক মাধ্যমে শুনেছি। ওই ছেলেকে ঘটনার পর থেকে এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। সোমবার সকালে ময়না তদন্তের জন্য লাশ রামেক হাসপাতালে মর্গে প্রেরণ করা করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে সব রহস্য বেরিয়ে আসবে।
ইত্তেফাক/বিএএফ