শুভ’র অভিনয়ে মুগ্ধ প্রসেনজিত্

কলকাতায় এর আগে এমন দারুণভাবে আরিফিন শুভ নিজেকে মেলে ধরতে পারেননি যতটা পেরেছেন ‘আহারে’ ছবি দিয়ে। টলিউড কিং প্রসেনজিত্ তাই আরিফিন শুভর অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করলেন। একাধিক গণমাধ্যমেও সেই মুগ্ধতার কথা বললেন।

আরিফিন শুভ আর ঋতুপর্ণা জুটির এটি দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে বাংলাদেশে চিত্রনায়ক আলমগীর পরিচালিত একটি চলচ্চিত্র করলেও ছবি ব্যবসায় খুব একটা ভালো ফলাফল ছিল না।

তবে ‘আহারে’ চলচ্চিত্র দিয়ে আবারো দারুণ এক ফর্মে ফিরছেন আরিফিন শুভ।

ছবিটি প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘ছবিটির জন্য নিজের রান্নার হাতটা বেশ পোক্ত করে নিয়েছি। এমন না যে আমি কোনোদিন রান্না করিনি। আজ থেকে ১০ বছর আগে একা এই ঢাকা শহরে রান্না খেয়েছি।’ শুভ বরাবরই খুব স্পষ্টবাদী। ঢাকা অ্যাটাকের মতো ব্লকবাস্টার ছবি উপহার দেওয়ার পর আবারো নতুন করে জ্বলে উঠতে চান একই প্রযোজকের মিশন এক্সট্রিম ছবিতে। সাথে আরো কিছু নতুন ছবি আসছে তার।