‘আমি ফিল্ম পলিটিক্সের শিকার’

চলচ্চিত্রের এক সময়কার আলোচিত-সমালোচিত তারকা মুনমুন তার নতুন ছবি নিয়ে আসছেন খুব শিগগিরই। বিগত দিনগুলোয় অশ্লীলতার বিতর্কে যে মুনমুনের নাম জড়ানো হয়, তা ‘স্রেফ চক্রান্ত’ বলেই মনে করেন তিনি। কারণ মুনমুনের মতে, তিনি কোনো অশ্লীল চলচ্চিত্রে অভিনয় করেননি।

তাই মুনমুন বলেন, ‘আমি ফিল্ম পলিটিক্সের শিকার। এ নিয়ে অনেকবার বলেছি। কারণ অশ্লীলতার দায়ভার থাকলে সেসময় ছবিতে কাজ করা থেকে বিরত থাকতাম না।’

তবে নতুনভাবে আবারো কাজ শুরু করেছেন মুনমুন। এরই ভেতরে নবাগত সনির সাথে একটি চলচ্চিত্রে ভিলেনরূপে দেখা যাবে।

এই ছবি প্রসঙ্গে তিনি বলেন, ‘ছবিটিতে কাজ করে খুবই এনজয় করছি। আশা করছি দর্শকরাও এক দারুণ মুনমুনকে পাবেন।’

এর বাইরে বেশকিছু টিভিসিসহ নতুন চলচ্চিত্রে কাজ করছেন তিনি।