মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, অর্থনীতিতে নারীর সক্রিয় অংশগ্রহণের ফলে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ১২ শ ডলার। একটি মধ্যম আয়ের দেশের মাথাপিছু আয় এক হাজার ডলারের বেশি হতে হয়।আজ মঙ্গলবার জাতীয় মহিলা সংস্থার অরিটোরিয়ামে মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সমিতির মাঝে ২০১৩-১৪ অর্থ বছরের অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
প্রতিমন্ত্রী অনুষ্ঠানে ৩ হাজার ৩২৫টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে ৬ কোটি ৭৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন। নারী উন্নয়নে মাঠ পর্যায়ে সরকারের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর ৬৪টি জেলা এবং ৪১৩টি উপজেলায় সরকার কর্তৃক গৃহীত নারী উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজ বেগমসহ সংস্থার কর্মকর্তাবৃন্দ।
ইঅ/চৌফে/শ১৩৯