এলায়েনস ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের (এএফআই) ‘পলিসি অ্যাওয়ার্ড’ পেল বাংলাদেশ ব্যাংক। মোবাইল ব্যাংকিং প্রসারে ভূমিকার জন্য এ অ্যাওয়ার্ড দেয়া হলো। ত্রিনিদাদ ও টোবাগোর রাজধানী পোর্ট অব স্পেনে এএফআইয়ের বিশ্বনীতি ফোরামে স্থানীয় সময় মঙ্গলবার এই অ্যাওয়াড ঘোষণা করা হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এই পুরস্কার পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
এ দিকে কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— বাংলাদেশের মোবাইল ব্যাংকিং মডেলটি সারা বিশ্বে উদাহরণ হিসেবে আলোচিত হয়েছে। এরই স্বীকৃতি-স্বরূপ বাংলাদেশ ব্যাংক ‘পলিসি অ্যাওয়ার্ড’-এ ভূষিত হলো।
ইঅ/চৌফে/শ৮৩