ঘাটাইলে পেট্রোল দিয়ে ভেকু পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা

দুই সত্ ভাইয়ের জমি নিয়ে বিরোধের জের ধরে ঘাটাইল উপজেলার গাংগাইর গ্রামে পেট্রোল দিয়ে ভেকু পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এ ব্যাপারে ঘাটাইল থানায় পৃথক দুইটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

অভিযোগে জানা যায়, উপজেলার শহর গোপীনপুর গ্রামের মোঃ মহিউদ্দীন গাংগাইর গ্রামের মোঃ আবুল হোসেনের হলুদ রংয়ের এসকে-০৩ একটি ভেকু পুকুর খনন করার জন্য ভাড়া নেন। মহিউদ্দীন তার দখলীয় ভূমিতে পুকুর খনন করতে থাকেন। এতে বাধা দেন তার সত্ ভাই সাবেক মেম্বার আব্দুস ছালাম। ভেকুর মালিক তার ভেকুটি ফেরত নিতে চাইলে মহিউদ্দীন ভেকুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন। কিন্তু গত বৃহস্পতিবার রাত ১১টায় সন্ত্রাসী বাহিনী ভেকুটিতে পেট্রোল ঢেলে আগুন দেয়। এতে মহিউদ্দীনের ১৭ লাখ টাকার মূল্যবান ভেকুটি পুড়ে যায়। এ ব্যাপারে মহিউদ্দীন তার সত্ ভাইয়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।