মাহমুদুস সোবহান মিন্নুকে সভাপতি ও শাহীদুর রহমান বিপ্লবকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলা শাখা। শুক্রবার রাতে উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলা শাখার ২২তম সম্মেলন থেকে এ কমিটির ঘোষণা আসে।
২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে আছেন তিনজন সহ-সভাপতি— আরিফুর রহমান, লুত্ফর রহমান এবং সন্তোষ কুমার পাল। নির্বাচিত দুজন সহ-সাধারণ সম্পাদক— আরিফুল হক খান ও শফিকুল ইসলাম সোহাগ। অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন আশরাফুল ইসলাম মুক্তা। সম্পাদকমণ্ডলীতে সাতজন সদস্য ও নির্বাহী কমিটিতে রয়েছেন ১২ জন সদস্য।