শনিবার সকালে কিশোরগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম আকরাম (১৫)। সে কিশোরগঞ্জ সদর উপজেলার গাবতলী গ্রামের আঃ রহমানের ছেলে ও পাটধা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
স্থানীয় একটি কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়ার মাইক গাছের ডালে টাঙানোর সময় প্রবাহিত ৪৪০ ভোল্টের বিদ্যুতের তারের সংস্পর্শে আসলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোঃ আবু বকর সিদ্দিক এর সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।