ঘোড়াঘাটে পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাতে জমির সরিষা ও ৪২ শতক জমির বেগুন ক্ষেত বিনষ্ট করেছে প্রতিপক্ষের লোকজন। উপজেলার ভেলামারি গ্রামের ক্ষতিগ্রস্ত আইয়ুব আলী জানান, জমাজমি নিয়ে তার সঙ্গে এক ব্যক্তির মামলা মোকদ্দমা চলে আসছে। এর জের ধরে ওই রাতে প্রতিপক্ষের লোকজন তার রোপিত ৪২ শতক জমির ধরতি বেগুন গাছগুলো কেটে পাশে আইলে রেখেছে। এ ছাড়া পাশের জমিতে থাকা সরিষা ক্ষেতের গাছগুলোও উপড়ে ফেলেছে। এতে বেগুন ও সরিষা গাছসহ প্রায় অর্ধ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানান তিনি।