শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যাদু দেখাতে গিয়ে এক যাদুকরের মৃত্যু হয়েছে। তার নাম আব্দুর রহমান (৫২)। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার মিনহাজ উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুর রহমান ও তার সহযোগী কামরুল গাজী দেশের বিভিন্ন স্থানে ঘুরে যাদু দেখান। ওইদিন উপজেলার কৃষ্ণনগর বাজারে তারা যাদু খেলা দেখাচ্ছিলেন। এ সময় অভিনব কায়দায় যাদু দেখাতে গিয়ে আব্দুর রহমানের মৃত্যু হয়। নবীনগর থানার ওসি রণজিত রায় বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
নদী থেকে শিশুর লাশ উদ্ধার
শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নদী থেকে এক শিশুর বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।