বগুড়া জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের অর্থ প্রদান

শেরপুর (বগুড়া) সংবাদদাতা শেরপুর বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত ও কন্যা দায়গ্রস্ত শ্রমিকদের পরিবারকে এককালীন নগদ অর্থ প্রদান করা হয়েছে। গতকাল শনিবার শেরপুর বাসস্ট্যান্ড বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পদাক আরিফুর রহমান মিলন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির পরিচালনায় নগদ অর্থ বিতরণ পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান।