চট্টগ্রাম সিভাসুতে পোষা পাখি মেলায় দর্শনার্থীদের ভিড়

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) গতকাল শনিবার ৪র্থ পোষা পাখি, কবুতর ও পোষা প্রাণি মেলা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বার্ড ব্রিডার্স অ্যাসোসিয়েশন, এনিম্যাল কেয়ার অব চট্টগ্রাম, চট্টগ্রাম হাইফ্লায়ার জোন, অ্যাসোসিয়েশন অব এভিয়ান ভেটেরিনারিয়ান বাংলাদেশ ও বার্ডস অ্যান্ড পেট এনিম্যাল ক্লিনিকস্ যৌথভাবে এ মেলার আয়োজন করে। সকালে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে মেলার উদ্বোধন করেন উপাচার্য ড. গৌতম বুদ্ধ দাশ। দিনব্যাপী মেলায় পাখি দেখতে দর্শনার্থীদের ভিড় ছিল।